-
|| চোরের ভাল হওয়া ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chorer Bhalo Howa
একটি চোর যখন
জেলে যায় চুরি করে
তখন সবাই তার নিন্দে করে,
তাকে অসামাজিক প্রানী বলে মনে করে।
ওই চোর ছেলেটি হয়ত বা কোনও
ভাল পরিবার থেকে এসেছে।
কিন্তু ইনডিসিপ্লিন কাজ করে
সে আজ জেলে এসে পৌঁছেছে।
ওই ছেলেটি যখন জেল থেকে
ছাড়া পেয়ে বাড়ীতে আসবে,
তখন সবাই ওকে
ঘৃণার চোখে দেখবে।
সে যদি ʼজীবনে চুরি করবো নাʼ
– এ প্রতিজ্ঞাও মনে মনে করে,
তবুও সবাই সাধারণ কাজ থেকে
তাকে দূরে সরিয়ে দেবে ঘৃণা ভরে।
তখন তার কাছে
দুটি গথ খোলা।
প্রথমটি, আবার চুরি করা, আর
পরেরটি নিজেকে শেষ করে ফেলা।
এটি সত্যিই একটি সামাজিক ব্যাধি
এর প্রতিকার প্রয়োজন।
নইলে একটি মানুষ, যে ভাল হʼতে চায়
তার অকালে যাবে প্রাণ।
-
|| চকলেট ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chocolate
এই তো কʼদিন আগে
ছিল ওয়ার্ল্ড চকলেট ডে।
সবাই আমরা সেলিব্রেট করলাম
বিভিন্ন চকলেট খেয়ে।
চকলেটের এমনই টেস্ট
যে এটা সবার কাছে প্রিয়।
বাচ্ছা ছেলে মেয়েদের কান্না থামে
যখন সে শোনে – এটা তুমি খেয়।
বড়দের মধ্যে লুকানো বাচ্ছা
বেরিয়ে আসে চকলেট দেখে।
সবারই হাত এগিয়ে যায়
সবাই চায় হাতে পেতে।
কোকায়া গাছের ফলের বীজকে
কোকো বীন বলে।
সেই কোকো বীন
থেকেই তৈরী হয় চকলেট।
এটি প্রধানতঃ তিন প্রকার,
সাদা, মিল্ক ও ডার্ক চকলেট।
চকলেট মানুষের
মন ভাল করে।
এটি হার্টের স্বাস্হ্যও
উন্নতি করে।
এই কোকায়া মানে
ভাল খাবার।
এটি মস্তিস্কের কাজেও
খুব দরকার।
রোগের প্রতিরোধক হিসাবেও
এটির ব্যবহার হয়।
ডার্ক চকলেট শুধু
কোকা বীন থেকে তৈরী হয়।
তাই যাদের মিষ্টি পছন্দ নয়
তারা ডার্ক চকলেট খায়।
এতে ক্যালোরি না বাড়িয়ে
চকলেটের গুনটি পাওয়া যায়।
-
|| মেয়েদের সন্মান করা ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Meyeder Sanman Kora
বিভিন্ন ঘটনা ঘটে এথানে সেখানে
যেখানে হয় মেয়েদের অসন্মান।
সেইসব মেয়েরা কারও বোন,
কারো বা মা আবার কারোর স্ত্রীর স্থান।
মায়ের পুজো করি আমরা,
মা দূর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতীর।
তাই কোনও মায়ের হেনস্থা হয় যখন
মনের ক্ষত হয় গভীর।
ভিখিরি মাকে দূরে ফেলে দিয়ে
দূর্গা মাকে বসাই সিংহাসনে।
মা দূর্গা চান কি এটা,
এ ভাবনা হবে সবার মনে।
-
|| হতাসাকে তাড়ানো ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Hatasake Tadano
কোনও কিছু না পাওয়ার দুঃস্চিন্তায়
হতাসা জন্ম নেয়।
মনের মধ্যে যখন সে জাঁকিয়ে বসে
মনের শক্তি ছিন্নভিন্ন করে দেয়।
মন শক্তিহীন হয়ে পরলে
শরীরেরও শক্তি কমে গেছে মনে হয়।
নিজের আত্মাকে তখন
মনকে বোঝাতে হবে।
নিজেকে মন থেকে ওই হতাসাকে তাড়িয়ে
ফলের আশা ত্যাগ করে এগোতে হবে।
ক্রমে মন হতাসা মুক্ত হয়ে
আবার নতুন উদ্যমে কাজ শুরু করবে।
-
|| সুন্দর হʼতে গেলে ||
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Sundar Hote Gele
রূপচর্চা করে মানুষ
বাইরেটা করে সুন্দর।
সুন্দর মানুষ হʼতে গেলে
মনটাও চাই সুন্দর।
সুন্দর মনের মানুষ হʼলে
ব্যবহারেও সে ভাল।
কথা বলবে যে কোনও মানুষ
তারও মনে জ্বলবে আলো।
কথায়, কাজে, ব্যবহারে
সবাই দেখবে সুন্দর।
কাছাকাছি এলে তার
মন হরে খুশিতে ভরপুর।
-
|| ফ্রাসট্রেশন থেকে মুক্তির উপায় ||
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Frustration Theke Muktir Upay
কাজ করতে গেলে
ভুল হতেই পারে।
তাতে ফ্রাসট্রেশন এলে
কাজ পন্ড হতে পারে।
এতে যে কাজ
সবথেকে আগে দরকার,
কাজের ফাঁক ফোঁকর
করতে হবে বার।
সেই ফাঁক ফোঁকরগুলো
এক এক করে রিপেয়ার করতে হবে।
এটা করলে জয়
আগামী দিনে হবে।
কনটিনিউআস ইমপ্রুভমেন্ট করেই যেতে হবে
যতক্ষণ না অভিষ্ট পূরণ হয়।
এভাবে কাজটা ঠিক হলে
ফ্রাসট্রেশন পরিবর্ত্তিত হবে সার্থকতায়।

















