-
|| মনঃসংযমে সার্থকতা ||
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Monohsanjame Sarthakata
কোনও কাজে সার্থকতা পেতে
লাগে সেই কাজে কন্সেনট্রেশন।
কন্সেনট্রেশন পেতে গেলে
চাই নিজের মনের নিয়ন্ত্রন।
আর মনের নিয়ন্ত্রন পেতে
করতে হবে উত্তেজনাকে প্রশমন।
নিয়ম বহিঃভূত আবেগকেও
আনতে হবে কন্ট্রোলে।
জীবনের মূল্যবোধকে অটুট রেখে
নিজের পথে চললে।
মন যখন শান্ত হবে
নিজের সঠিক রাস্তা দেখা সহজ হবে।
শান্ত মনে সে রাস্তায় হাঁটলে
কাজে সার্থকতা আসবে।
মনঃসংযমে ওই কাজ
অভিষ্টের পথে এগোবে।
-
|| ওয়ার্ল্ডʼস চকলেট ডে ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
World’s Chocolate Day
ওয়ার্ল্ডʼস চকলেট ডে
কি ভাবে সেলিব্রেটেড হবে?
চকলেট ছাড়া আর কি করে হয়,
চকলেট খেয়েই, আর কি হবে?
কেউ কেউ চকলেট নিয়ে
বাচ্ছাদের দেয়।
অনেকে আবার চকলেট দিয়ে কিছু বানিয়ে
সেটাই খায়।
কোকোনাট মিল্ক দিয়ে হট চকলেট ড্রিঙ্ক
ভালই হয়।
এছাড়া শুধু শুধু চকলেট হাতে পেলে
সবাই মুখে পুরে দেয়।
-
|| মনের ছলনা ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Moner Chalana
মন ছলনা করে
মাঝে মাঝেই।
মনঃ সংযোগের অভাব হʼলে
এটাতো হবেই।
মন ঠকে যায়
নিজের অচেতন মনের কাছে।
পুরোনো কোনও ʼভুলতে চাইʼ ছবি
আসে অচেতন মন থেকে।
আমরা তখন ওই পুরোনো ছবি দেখে
ভয় পেয়ে যাই।
বর্তমানের দরকারী কাজ ফেলে
চিন্তায় কুঁকড়ে যাই।
মন ভবিষতের সুন্দর ছবি
দেখতে চায়।
বর্তমান ভুলে ভবিষৎ নিয়ে ভাবতে গিয়ে
বর্তমানের অমূল্য সময় নষ্ট হয়ে যায়।
-
|| গড ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
God
জি ফর জেনারেটর।
সৃষ্টিকর্তা ব্রক্ষ্ম দেবের হাত ধরে
জীবজগৎ সৃষ্টি হয়েছে।
মানুষ, পশুপক্ষী কীটপতঙ্গ সবার জন্ম হয়েছে।
ʼওʼ ফর অপারেটর।
পালন কর্ত্তা নারায়নের কৃপায়
জীবজগতের কাজকর্ম চলছে।
ʼডিʼ ফর ডেস্ট্রাকটর।
দেবাদিদেব মহাদেবের ধ্বংস লীলায়
পাপমুক্ত হয়ে পৃথিবী নতুন সৃষ্টির জন্ম দিয়েছে।
সেই ত্রিদেবই আমাদের ভগবান।
ব্রক্ষ্মা, বিষ্ণুও মহেশ্বর।
তাঁরা যুগ যুগ ধরে আছেন।
তাঁরা অবিমশ্বর।
-
|| টাকার দাম দেওয়া ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Takar Dam Deya
টাকার দাম সেই বোঝে
যে রোজগার করে।
বড়লোকের বেকার ছেলে
তা অবলীলায় নষ্ট করে।
রোজগারেতে মানুষকে অনেক
কষ্ট করতে হয়।
বিজনেসেতেও অনেক কাজের পর
লাভের মুখ দেখতে হয়।
কষ্টের উপার্জন যে কোনও মানুষ
দেখেশুনে খরচ করে।
জীরনে তাদের শান্তি থাকে
ভবিষৎ সুন্দর করে।
তাই টাকার দামটি দিলে সবাই
টাকা থাকে দরকারের দিনে।
জীবনের কষ্ট লাঘব হয়
খুশি থাকে তার মনে।
-
|| রাত্রি ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Ratri
এখন রাত্রি, অন্ধকার
আলো চাই দেখতে।
কাল সকালে সূর্যদয়ে
চারিদিক আলোয় ভরবে।
জীবনের রাত্রিতেও থাকে
অনেক অন্ধকার আর কালো।
মনের শক্তিকে জাগ্রত করলে
জ্বলবে জীবনের আলো।
স্বার্থকতায় জীবন পায়
সকালবেলার শুভ্রতা।
মন ভরে থাকে খুশিতে
জীবনের পুরো খাতা।
















