-
|| একটি সৎ মানুষ ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Ekti Sat Manush
ʼরতনকে আমার হʼয়েʼ,
ʼএকশো সতের টাকা দিয়ে দিসʼ।
এ কথা বলতে বলতে রামকিঙ্কর বাবু
অ্যামবুলেন্সে উঠলেন।
ভাইপোর সঙ্গে তিনি এখন
হসপিটালে যাচ্ছেন।
পাড়ার ডাক্তার ওনার বুকের ব্যথা পরীক্ষা করে
ইমিডিয়েটলি হসপিটালে যাবার পরামর্শ দিয়েছেন।
অ্যামবুলেন্সে বুকের যন্ত্রণা নিয়ে
ক্ষীণ গলায় বললেন ভাইপোকে,
ʼআমি ফিরবো কি ফিরবো না ঠিক নেইʼ,
ʼমাছওলার বাকী টাকাটা দিতে হবেʼ।
-
|| পৃথিবীর ছাতে পাঁচজন ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Prithibir Chate Panchjon
কʼদিন আগে পাঁচজন মানুষ
পৌঁছোল পৃথিবীর ছাতে।
এটি কিরগিজস্থান, তাজিকিস্তান ও
আফগানিস্তানে পামির মালভূমিতে।
এই পৃথিবীর ছাত একটি
বিশেষ বিখ্যাত অঞ্চল।
অনেকগুলি পর্বতমালার
এখানেই উৎপত্তিস্থল।
এখান থেকেই হিমালয়, আফগানিস্তানের হিন্দুকুশ
ও চীনের কুনলুনের উৎপত্তি হয়।
মাউন্ট উচিটেল শৃঙ্গও
এখান থেকে যাওয়া যায়।
-
।। জম্বি ড্রাগ ।।
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Zombie Drug
মানুষ হয়ে পরে জম্বির মতো
এই যে ড্রাগ খায়।
তাদের হাত-পা ফেটে গিয়ে
রক্ত, মাংস আর পুঁজ বেরোয়।
গরু, ঘোড়াকে ট্রানকুলাইজ করতে
এটি ব্যাবহৃত হয়।
জাইলেজিন নামের একটি ওষুধ দিয়ে
এই জম্বি ড্রাগ তৈরী হয়।
এটি খেয়ে কিছুদিন আগে
নʼজন মারা গেছে।
সব জেনেও মানুষেরা
জম্বি ড্রাগ খেয়ে যাচ্ছে।
-
|| ব্রেন কম্পিউটার ইন্টারফেস ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Brain Computer Interface
ব্রেন কম্পিউটার ইন্টারফেসে
মানুষের ব্রেনের সঙ্গে,
কম্পিউটার বা মোবাইল
লাগানো হয়।
কম্পিউটার ইন্টারফেস
দু রকম হয়।
একটির নাম
ইন্টেনলিভ ইন্টারফেস।
অন্যটির নাম
নন-ইন্টেনলিভ ইন্টারফেস।
ইন্টেনলিভ ইন্টারফেসে একটি কম্পিউটার চিপ
অপারেশন করে ব্রেনে লাগানো হয়।
নন-ইন্টেনলিভ ইন্টারফেসে কিছু যন্ত্র
মাথায় পড়ে নিতে হয়।
ইন্টেনলিভ ইন্টারফেসে পারকিনসন
ডিমেনশয়া ও অ্যালঝাইমার্সের নিরাময় হয়।
-
|| ছোট্ট কবিতা ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chotto Kabita
কবিরা সব মনটি খুলে
একশো লাইন কবিতা লেখে।
রসকষহীন কবিতা হʼলে
তেঁতো খেতে কার ভালো লাগে।
কবির ছবি দেথতে তোমায়
একশো লাইন পড়তে হবে।
এ আই-এর যুগে সময় কোথায়
অফিসে আবার যুদ্ধ করতে হবে।
ছোট্ট করে আঁকা ছবি
দেখতে সবার ভালো লাগে।
কবির মনের আঁকা ছবি
চট করে বোঝা যায় যে।
তাই ছোটুর ছবি হারিয়ে দেবে
বড়ুকে করবে এলেবেলে।
বড় কবিতা পড়বে সবাই
উইক-এন্ডে সময় পেলে।
-
|| বেকার ছেলে ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Bekar Chele
সবাই বলে বেকার ছেলে
কাজের নাগাল পাওনা বলে।
কাজের নাগাল পাওনা তুমি
কারণ তুমি আগেই ভাব পাবেনা বলে।
ব্যর্থতার শোকটি ছেড়ে
নিজের জমী শক্ত করো।
মন থেকে তোমায় ভাবতে হবে
এ কাজ তুমি করতে পারো।
ʼআমি পারিʼ – এই ধারণা
মনের চিন্তায় বদ্ধমূল করো।
কাজটি শিখে নিয়ম মতো
তুমি যখন চেষ্টা করবে।
কাজের হদিশ নাগালে তোমার
এক্কেবারে এসে যাবে।
বেকারত্ব ঘুচবে তোমার
মুখে তোমার হাসি ফুটবে।
নিজের মনে করবে সে কাজ
সবাই তোমার প্রশংসা করবে।
















