Poetry
In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.
-
|| মনকে কাজ দিন ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Monke Kaaj Din
মনকে কাজ না দিলে
মন এদিক ওদিক চলে যায়।
মন ব্যস্ত না হলে
অদরকারী বাজে কাজে পালায়।
মন যখন ঘুরে বেড়ায়
সে দৌড়োয় ঘন্টায় লক্ষ লক্ষ মাইল বেগে।
সে দৌড়ের রেখাচিত্র আঁকতে গেলে
পুরো আকাশটা লেগে যাবে।
মনের দৌড়ে মায়ের ছোটবেলার ছবির পাশে,
আমার ছোটবেলার ছবি চলে আসে।
কোনও এক সুখ স্মিতির পরেই
কোনও দুঃথের ঘটনা চোথে ভেসে আসে।
পুরোনো স্মিতির অ্যালবামে মনকে নিয়ে গেলে
সে সব ঘটনা ডিটেল্সে দেখায়।
ভুলে যাওয়া স্মিতির অংশে
সে চুপ করে থেমে যায়।
সত্যিই সে এক মজার খেলা,
অনেক সময় পেড়িয়ে যায় এই অবসরে।
মন শান্ত হয়ে যায়
এই স্মিতির অ্যালবামে ঘুরে।
আবার অলস মনে শয়তান
এসে হাজির হয়।
তখন তাকে হাটিয়ে অন্য দরকারী কাজে
আনা খুব মুস্কিল হয়ে যায়।
বর্তমানের অলস মনকে
ভবিষ্যতের সপ্নে নিয়ে যেতে হবে।
সেই সপ্নের ছবির রূপরেখায়
আজকের কাজের গোলে পৌঁছেতে হবে।
তাই মনকে দাও এখন
ভালো কোনও কাজ।
তাতে মনও ভাল থাকবে
আর সুন্দর সময় কাটবে আজ।
-
|| চাঁদে মানুষ থাকবে? ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chande Manush Thakbe?
মানুষ কল্পনা করে
কি না করতে পারে?
চাঁদের বুড়িকে দেখে একদিন কল্পনা করেছে
তার পাশে সে গিয়ে বসতে পারে।
সে কল্পনা আজ বাস্তবে
রূপায়িত হয়েছে।
মানুষ চাঁদে পারি দিচ্ছে
বারবার বিভিন্ন কাজে।
লিওনার্দো দা ভিঞ্চির কল্পনায়
মোনালিসা ছবি সৃষ্ট হয়।
শিল্পির কল্পনার ক্যানভাস
বাস্তবে হয়ে ওঠে মনোমুগ্ধময়।
বৈজ্ঞানিকরা কিছু দেখে
লজিক্যালি কল্পনার ছবি দেখান।
পরে সেটি বিভিন্ন পরীক্ষায়
হয় তার সত্যতা প্রমাণ।
আমবা স্বপ্ন দেখে কোনও
ভবিষৎ কল্পনা করি।
যা পরে প্ল্যানমত কাজ করে
বাস্তবায়িত হয়েছে দেখতে পারি।
কিন্তু সেই কল্পনা শক্তিকে
ভ্রান্ত পথে ব্যবহার ঠিক নয়।
তাতে কল্পনার সোনার হরিণ ধরার নেশা
হতাসায় পরিবর্তিত হয়।
তাই কল্পনা শক্তিকে
ভালো কাজে লাগাতে হবে।
নিউটনের গাছের আপেল পড়া দেথে
পৃথিবীর মার্ধাকর্ষন শক্তি আবিস্কৃত হবে।
-
|| স্বামী বিবেকানন্দের মতে মনঃসংযমের উপায় ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Swami Vivekanander Mote Mononsanjamer Upay
স্বামী বিবেকানন্দ বলেছেন,
মন যত পবিত্র হবে,
মনঃসংযম করতে পারা
তত সহজ উপায়ে হবে।
মনকে পবিত্র করতে
বাসনা ও আবেগকে সংযত করতে হয়।
অসংযত বাসনা ও আবেগ
পরশ্রীকাতরতা, ঘৃণা, ক্রোধের জন্ম দেয়।
এছাড়া ঈর্ষা, লোভ, মোহ
এগুলিও তার প্রকাশ পায়।
সেক্ষেত্রে মানুষের মনঃসংযম
প্রায় অসম্ভব হয়ে যায়।
তাই যারা মনকে পবিত্র রেখে
জীবন নির্বাহ করে,
তাদের ক্ষেত্রে মনঃসংযম
সহজে হতে পারে।
-
|| নিজেকে সন্মান করুন ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Nijeke Sanman Karun
ভালবাসতে জানলে
নিজেকে ভালবাসুন।
দেখবেন অন্যদের তখন
আরো বেশী ভালবাসছেন।
নিজেকে খারাপ ভাবা
এখন থেকে বন্ধ করুন।
দেখবেন অনেক ভাল ভাল কাজ
আপনি করতে পারছেন।
নিজের সঙ্গে অন্য কারো
তুলনা ছেড়ে দিন।
গতকালের আপনার সঙ্গে
আজকে আপনার তুলনা করুন।
নিজের কাজের ওপর
বিশ্বস্ত থাকতে হবে।
তাতে অন্য সব কাজ
আরও ভালভাবে হবে।
নিজের মনকে সবসময়
শান্ত রাখতে হবে।
তাতে অনেক বেশী কাজ
ভাল করে হবে।
নিজের সব পছন্দের কাজ
করে চলুন মন দিয়ে।
সবাই প্রশংসা করবে
এসব দেখতে পেয়ে।
নিজের কথার দাম রাখুন
নিজের কথা মতো।
সবাই স্বীকার করবে
এটা আপনার চরিত্রগত।
-
|| খুশির ফুলদানী ||
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Khushir Phuldani
অনেকগুলো খুশি মানুষ
যখন এক জায়গায় থাকে.
ঝলমলে সব মনগুলো
এ ওকে দেখে।
ফ্রেশ কিছু ফুল নিয়ে
যেন একটা বুকে বানানো।
সবারই মনটা থাকে রঙিন
হাসি-খুশির সুঘ্রাণ মাখানো।
প্রত্যেকের শিশু মনটা
আবার রেরিয়ে আসে।
শিশুদের মতো বালখিল্যতা
প্রকাশ হয়ে থাকে।
ওই সময়ের ছবি বা ভিডিও
খুশির ফুলদানী হয়ে থাকে।
সেই ফুলদানীর স্পর্শে আবার এলে
মনটা খুশিতে ভরে ওঠে।
-
|| মনের আঘাত ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Moner Aaghat
আঘাত করতে চাই না আমি
কাউকে চাইনা করতে অসন্মান।
কʼদিন মানুষ থাকে পৃথিবীতে
কʼদিন আছে তার প্রাণ।
যত গুরুজন আছেন পৃথিবীতে
সবাইকে করি প্রণাম।
পৃথিবীতে তাঁরা এসেছেন আগে
দিতে হবে তার দাম।
জীবনের পথে চলতে গিয়ে
ভুল হয়ে যায় মানুষের।
সেই ভুলে কারো আঘাত লাগলে
সত্যিই হয় তা দুঃখের।
এমন দুঃখ দিয়েছি যাদের
ক্ষমা চেয়ে নিই আজকে।
ছোটো, বড় যেই হোক সে
দুঃখ পেয়েছে প্রাণেতে।
পুরোনো বেদনা ভুলে গিয়ে সব
মাতি সবাই আনন্দেতে।
যে কʼদিন বাঁচি, একসাথে চলি
পারস্পরিক শুভেচ্ছাতে।
আনন্দ আর শুভেচ্ছাতে
বাড়বে জীবন অনেকখানি।
চকচকে হোক, সুন্দর হোক
যাত্রাপথের রাস্তাখানি।

















