Poetry
In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.
-
|| কমপ্লেক্স রিজিওনাল পেন সিন্ড্রোম ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Complex Regional Pain Syndrome
দশ বছরের একটি মেয়ের
পায়ে একটি ফোস্কা হয়।
পরে সেই ফোস্কায় সংক্রমণে
প্রবল যন্ত্রণা হয়।
এখন মেয়েটির তীব্র যন্ত্রণার সাথে
পা ঝনঝন করে।
চান করতে পারছে না,
বাবা-মা গায়ে হাত দিলেও সে চিৎকার করে।
কমপ্লেক্স রিজিওনাল পেন সিন্ড্রোম
নাম এ রোগটির।
এতে প্রচন্ড স্নায়বিক
নিউরোপ্যাথিক পেন হয় পেসেন্টের।
সেনসরি নার্ভ স্পাইনাল কর্ডের মাধ্যমে
যন্ত্রণা বয়ে নিয়ে যায়।
এজন্য নার্ভের ও ব্যথা কমানোর
ওষুধ দেওয়া হয়।
ওষুধ ছাড়াও মিরর থেরাপি দিয়ে
ব্যায়াম করানো হয়।
আয়নায় ক্ষতিগ্রস্ত পা কে ভাল পা মনে করে
ʼযন্ত্রণা নেইʼ- এই খবর ব্রেনে যায়।
এভাবে চিকিৎসা করে
রোগীর অনেক উন্নতি হয়।
ভারতবর্ষেও এ রকম রোগী
দেখতে পাওয়া যায়।
-
|| সূর্য্যের আলো ||
Surjer Alo
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
সূর্য্যের আলোকরশ্মি
সৃষ্টি হয় ম্যগনেটিক রেডিয়েসনের ফলে।
ওই রেডিয়েসনে উৎপন্ন কিছু ইলেকট্রন
পৃথিবীতে আসে তাকে আলো বলে।
বাকী ইলেকট্রন শুষে নেয়
বায়ুমন্ডলের বিভিন্ন স্তর।
ইলেকট্রন আসে সূর্য্য থেকে পৃথিবীতে
যা প্রায় তিরানব্বই মিলিয়ন মাইল দূর।
সূর্য্যের সেই আলো
বিভিন্ন রঙের হয়।
সূর্য্যদয়ে তার রঙটি থাকে লাল
পরে সেটি সাদাতে রূপান্তরিত হয়।
সমস্ত দিন তার
ঐ সাদা রঙটি দেখা যায়।
সূর্য্যাস্তে সেটি ফিকে লাল বা
কনে দেখা আলো হয়ে যায়।
বৃষ্টির পরে কখনও কখনও
সূর্য়ের প্রতিসরণে রামধনু প্রকট হয়।
তখন পৃথিবী হয়ে ওঠে মনোমুগ্ধকর
ওই রামধনুর সাতটি রঙের ছটায়।
-
|| কয়েকটি দূর্গা পুজোর থীম, ২০২৩ ||
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Kayekti Durga Pujor Theme, 2023
মা দূর্গার আসতে বাকী
প্রায় একশোটি দিন।
মনের বাজনায় এখন থেকেই
তা ধিনা ধিন ধিন।
শ্রীভূমিতে এবারের থীমে
সবাই ʼডিজনিল্যান্ডʼ দেখবে।
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির থীম
ʼমেনস্ট্রুয়াল হাইজিনʼ বা ʼঋতুমতিʼ হবে।
জগৎ মুখার্জী পার্কের থীম
এক নুড মডেলকে দেখে তৈরী করছে।
সুরুচি সংঘের এবারের থীম ʼমাটিʼ
একেবারে নতুন আঙ্গিকে উপস্থাপিত হতে চলেছে।
-
|| জল-শূন্য শহর ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Jal Shunno Shahar
একি একটি সত্যি ঘটনা
দক্ষিণ আফরিকার
এক বিখ্যাত শহরের কথা।
এক বিখ্যাত ক্রিকেটারের
নিজের শহর সেটা।
ওই শহর একবার
জলশূন্য হয়ে পড়ে।
শহরের সব মানুষ
জলের জন্য হাহাকার করে।
পরিবেশ গবেষকরা
অনেক আগে এই সমস্যার কথা বলেন।
সেই সময়ে এই ব্যাপারটি
সবাই তাচ্ছিল্য করে উড়িয়ে দেন।
চল্লিশ লক্ষ মানুষ
হঠাৎ নির্জলা হয়ে যায়।
অন্য জায়গা থেকে আনা জলের ওপর
তাদের নির্ভর করতে হয়।
মানুষ যেভাবে পেট্রোল নেয়
সেভাবে জল বিতরন হয়।
সামরিক বাহিনী লাগিয়ে
জলের রেশনিং করতে হয়।
মানুষের প্রাণ যে জল
সেই জল মেপে ব্যবহার করতে হয়।
-
|| সময়ের দাম ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Samayer Dam
কথায় বলে, সময়ের দাম
সোনার থেকেও বেশী হয়।
সময় চলে গেলে যে কোনও কাজ
সেই কাজ পন্ড হয়ে যায়।
প্লেন ছাড়ার নির্দিষ্ট সময়ের মধ্যে
চেক ইন না করে প্লেনে ওঠা যায় না।
মানুষের জীবনী শক্তি যখন থাকে
তখন সঠিক কাজ না করলে জীবনে জয় আসে না।
ঠিক সময়ে বাগদত্তাকে না বলায়
মেয়েটি আত্মহত্যা করে, ছেলেটি পাগল হয়।
জীবনের সঠিক সময়ে ভুল সিদ্ধান্তে
জীবন হেরে যায়।
মানুষের জীবনের পথ
অসমান উঁচুনিচু হয়।
সেই পথে হোঁচট খেতে হয়,
কখনও কখনও মুক থুবরে পড়তে হয়।
মনে পজিটিভিটি চিন্তা থাকলে
পড়ে যাওয়া মানুষ উঠে, আবার ছোটে।
ঠিক সময়ে ডাক্তার অপারেশন করে
এক মৃতপ্রায় মানুষ স্বাভাবিক হয়ে ওঠে।
তাই ঠিক সময়ে ঠিক কাজ
করতে হবে।
জীবন সার্থকতায়
পরিপূর্ণ হয়ে যাবে।
-
|| চোরের ভাল হওয়া ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chorer Bhalo Howa
একটি চোর যখন
জেলে যায় চুরি করে
তখন সবাই তার নিন্দে করে,
তাকে অসামাজিক প্রানী বলে মনে করে।
ওই চোর ছেলেটি হয়ত বা কোনও
ভাল পরিবার থেকে এসেছে।
কিন্তু ইনডিসিপ্লিন কাজ করে
সে আজ জেলে এসে পৌঁছেছে।
ওই ছেলেটি যখন জেল থেকে
ছাড়া পেয়ে বাড়ীতে আসবে,
তখন সবাই ওকে
ঘৃণার চোখে দেখবে।
সে যদি ʼজীবনে চুরি করবো নাʼ
– এ প্রতিজ্ঞাও মনে মনে করে,
তবুও সবাই সাধারণ কাজ থেকে
তাকে দূরে সরিয়ে দেবে ঘৃণা ভরে।
তখন তার কাছে
দুটি গথ খোলা।
প্রথমটি, আবার চুরি করা, আর
পরেরটি নিজেকে শেষ করে ফেলা।
এটি সত্যিই একটি সামাজিক ব্যাধি
এর প্রতিকার প্রয়োজন।
নইলে একটি মানুষ, যে ভাল হʼতে চায়
তার অকালে যাবে প্রাণ।
















