Poetry

In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.

  • || ভগবান ||
    Poetry

    || ভগবান ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Bhagaban

    যুগ-যুগান্ত ধরে মানুষ সাধনা করে

        কিভাবে, কবে তাঁকে পাবে।

    দিনের কাজ, রাতের ঘুম, সব ছেড়ে

        উন্মাদের মতো সে এই চিন্তায় মাতে।

    জীবনের সব সুখ ছেড়ে

               এটাই তার সুপ্ত আশা।

    কবে যে তার আসবে

                ভগবানের ভালোবাসা।

    মানুষ যদি তার নিজের ভালো করতে গিয়ে

            পরের ভালোও করতে পারে,

    কোনোও মানুষকে দুঃখ না দিয়ে

            নিজের কাজ করতে পারে,

    তবে একদিন সে পাবেই দেখ

            সেই অপার্থিব স্পর্শ দুহাত ভরে।

  • || ছোট্ট ছেলে ||
    Poetry

    || ছোট্ট ছেলে ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chotto Chele

    সবাই চায়

          নিজের ছেলে বড় হোক।

    মানুষের মতো মানুষ হয়ে

          সে বিশ্বজয় করুক।

    সেটাই  হবে

          তাকে মানুষ তৈরী করলে।

    জীবনের মূল্যবোধ শিখতে পারলে

                 ভিতটা শক্ত হবে।

    ভাল-খারাপ বুঝতে শিখে

              একদিন সে ঠিক চিনবে।

    কোনটা করবে, কোনটা করবে না,

            নিজেরই সেই বিচার-বুদ্ধি হবে।

    পড়াশুনা যেটা সে চায়

            সেই দিকেতেই এগিয়ে গেলে,

    পড়ার জিনিষ প্যাশন করলে

             পাহাড় চূড়ায় জয় মেলে।

  • || সত্যি ||
    Poetry

    || সত্যি ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Satyi

    জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা

       অনেক সত্যি-মিথ্যের বেড়াজালে পড়ি।

    সত্যের পথটা সুগম হয়না অনেক সময়

      তাই আমরা মিথ্যার জালে জড়িয়ে পরি।

    সহজ পথে হাঁটতে গিয়ে যে ভুলটা হয়

         সেটার প্রকোপ পরে বুঝতে পারি।

    তাই সত্য সুন্দরের পথে গেলে, সাময়িক কষ্ট নিয়েও,

       এক উজ্বল ভবিষ্যতের দিকে যাত্রা করি।

    মিথ্যা দিয়ে গড়া সেই সুখের তরী

             পাপের ভারে একদিন ডুবে যায়।

    আর সেদিনের সেই দুঃখের তরী

         ভবিষ্যতে সুখের পথে পারি দেয়।

  • || স্বপ্নকে সত্যি করা ||
    Poetry

    || স্বপ্নকে সত্যি করা ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Swapno ke Satyi Kora

    মানুষ স্বপ্ন দেথে

          সেই স্বপ্নকে পেতে পরে কাজও করে।

    সেই কাজ প্যাশনেটলি করলে

          স্বপ্ন সত্যি হয় সার্থকতার হাত ধরে।

    স্বপ্নকে সত্যি করতে

            আগে প্ল্যান করতে হবে।

    পরে সেই প্ল্যান মাফিক কাজ করে

              নিজের গন্ত্যবে পৌঁছানো যাবে।

    শুধু ভাবনা নয়

        মন দিয়ে করতে হবে সমস্ত কাজ।

    সেই কাজেই সার্থক হবে স্বপ্ন

             এটাই বলি আজ।

  • || চিন্তা ||
    Poetry

    || চিন্তা ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chinta

    মানুষ জীবনের নানান সমস্যায়

                 দুঃচিন্তা করে।

    সেই দুঃচিন্তা মানুষের শরীর ও মনকে

                  শ্রান্ত করে।

    নিজের কাজের ফলস্রুতি

             সে নিজেই ঠিক করে।

    সেই ফল যদি না মেলে

             তাহলে সে ভেঙ্গে পরে।

    তাই নিজের কাজের ফল

               চিন্তা না করে,

    সবাই নিজের নিজের কাজ করে যান

                 ভালো করে।

    কাজের ফলস্রুতি মানুষের

                হাতের বাইরে।

    তাই মনের খুশি নিয়ে কাজ করুন

            ভালো, আরও ভালো,… করে।

  • || পজিটিভিটি ||
    Poetry

    || পজিটিভিটি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Positivity

    ইংরাজী কথায়

               বাংলা কবিতা।

    এটাই বোধহয় এ্যপ্রোপিয়েড

           আমি দেথাতে চাই যে ছবিটা

    প্রখমে অঙ্ক দিয়ে বলি

           আমার ভাবনার কথাটা।

    জীবনের সঙ্গে দারুন বন্ধুত্ব অঙ্কের

             দেখুন তাদের মিলটা।

    চারটে ভালো কাজের পর, একটা তোমার খারাপ হʼলে,

                                    তিনটে তোমার ভালো কাজ হয়।

    তেমনি দুটো ভলো কাজের পর, আরও একটা ভালো করলে

                                   তিনটে তোমার ভালো কাজ দাঁড়ায়।

    তাই জীবনের যোগ-বিয়োগটা

                   অঙ্কের যোগ-বিয়োগের সঙ্গে মিলে যায়।

    তেমনি গুন-ভাগটাও

                           একইভাবে মিলে যায়।

    তাই ভালো কাজ করলে ও ভালো কথা বললে,

                 ভালো ঊগলব্ধিতে  জীবনটা চলবে তরতর করে।

    পজিটিভ কাজে ও কথায়

           পজিটিঙ রেসাল্টে মনটা থাকবে ভরে।