Poetry

In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.

  • || টাইম মেশিন ||
    Poetry

    || টাইম মেশিন ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Time Machine

    মাঝে মাঝে মনে হয়

       টাইম মেশিনে চড়ে পিছনে গেলে বেশ হয়।

    অনেক না পারা কাজ

              তখন হবে অবলীলায়।

    যা পারিনি কোনও দিনও

              সে সব কাজ হবে এক তূড়িতে।

    লাল নীল সবুজের রোশনাইতে

              মন ভরে থাকবে খুশিতে।

    অঙ্ক – সায়েন্স – কম্পউটার সায়েন্স

                           এগুলো ছিল আগের পছন্দ।

    এবারে তো সংস্কৃত পড়ব

                            মহাকাব্যের শ্লোক পড়ে হবে আনন্দ।

    ডাক্তার বাবুর কাছ ছুটতে হয়

                                      এখন শরীর খারাপ হলে।

    হোমিওপ্যাথি নয়, চিকিৎসা করব

                                   চেম্বারেতে পেসেন্ট এলে।

    অভিনয়টা করেছি

                                 একটু একটু এই জন্মে।

    বড় অভিনেতা হয়ে

                             প্রাইজ পাব নিজের কর্মে।

    সেই যে ঝগড়া হলো পাড়ায়

                              আমার তখন ক্লাস নাইন।

    এখন ঝগড়া হবে না তো

                               দিন যাবে সত্যি ফাইন।

    যে সব কাজ করতে পারিনি

                                 পরিবারের জন্য।

    এবারে সেটা করেই ছাড়বো

                                    কাজটা হবে অনন্য।

    চাকরি করে কাটিয়েছি

                              এই জন্মে সব সময়ে।

    এখন হব বিজনেসম্যান

                               বিখ্যাত প্রোডাক্ট বানিয়ে।

    দিনের বেলা এসব ভাবলে

                         সেটা তো হয় দিবা-স্বপ্ন।

    বর্তমানে ফিরে আসতে চাই

                          চিরদিনের জন্য।

  • || রান্না ।।
    Poetry

    || রান্না ।।

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Cooking

    দু অক্ষরের শব্দ দুটি

              কত যে বড় হতে পারে,

    শেফই জানেন কত শত কাজ

               আছে এই পরিসরে।

    এক এক রান্না, এক এক রকম,

             সঙ্গে আছে নানা উপকরণ।

    পাত্রও লাগে নানান রকম

             পাল্টে যায় যে কাজের ধরন।

    বড়ি ভাজতে লাগে তেল

                রসগোল্লায় দুধ।

    বিরিয়ানিতে কি না লাগে

             যোগাড়ে রাঁধুনি নাস্তানাবুদ।

    সবজি কাটা, মশলা করা

            মাংসতে আবার ম্যারিনেড।

    নুন, লঙ্কার গন্ডগোলে

             রান্নাটি হয় থার্ড গ্রেড।

    জিরে বাটা লাগবে কোথাও

            ঠিক তাপ লাগবে উনুনে।

    কেক করত নানান জোগাড়

            বেকিং হবে ওভেনে।

    চাটনি করতে টমেটো ভাজা

            পটল ভাজার মতো নয়।

    নাভিশ্বাষ উঠবে এবার

             উল্টো পাল্টা যদি হয়।

  • || মেশিন মানুষকে মানছে না ||
    Poetry,  Poetry on hot topics

    || মেশিন মানুষকে মানছে না ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Machine is not obeying his master

    মানুষ করেছে মেশিন

            এখন সেই মেশিন নিয়ে ব্যাতিব্যস্ত।

    আমার কথা না শুনলে

             ʼকি করিʼ – এই নিয়ে ত্রস্ত।

    হার্ডওয়ার – সফ্টওয়ারের যুদ্ধ

                        অনেক আগে থেকে ।

    হার্ডওয়ার অনেক এগিয়ে

                         তাই ওরাই সব সময়ই জেতে।

    এ আইয়ের গডফাদার

                            গুগুল ছেড়েছেন চিন্তায়।

    মানুষের ভবিষৎ নিয়ে আশঙ্কিত তিনি

                           ভাবছেন আগামী দিনে কি হয়।

    যন্ত্রের বুদ্ধি আর মানুষের চেতনা

                             এরা কি পরস্পরের সহযোগী?

    মানুষ যন্ত্রকে দিনে দিনে বুদ্ধিমান করেছে

    সেই বুদ্ধির ডেটাবেস হচ্ছে চেতনার উপযোগী।

    কিনতু এ যেন এক সরু গলি

                   যেখানে এগুনো যায়, বেরোনো যায় না।

    মানুষের অগ্রগতি সেই গলিতেই

                    তাই এগোনোই যাবে, পিছোনো যাবে না।

    মানুষ যে যন্ত্রগুলো যন্ত্রকে দিয়েছে

                                     সেই সমন্বিত বুদ্ধিই এ আই।

    সেই বুদ্ধির জোরে, মানুষকে অমান্য করছে

                     এই চিন্তায় সে ভাবে, ʼকোথায় পালাইʼ।

  • || বরফ গলা ||
    Poetry

    || বরফ গলা ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Melting of ice

    বরফ গলে নদীর স্রোতে

                ঢেউ হয়ে যায় অনেক বেশী।

    মনের বরফ গললে দেখ

                    হাসি, হাসি আর হাসি।

    কান্নার এই বহিঃপ্রকাশ

                   কষ্ট গুলো যাচ্ছে ধুয়ে।

    ধুলো ময়লা কত কি স্রোতে মিশছে

                 ওই বরফ ক্ষয়ে ক্ষয়ে।

    এখন দেখ স্বচ্ছ জল

                বইছে মনের আবেগে।

    ঝলমলে ঐ মনের আকাশ

                 নতুন করে স্ব্প্ন জাগে।

    এত সুন্দর, এত নির্মল

                 এত আলো তো দেখিনি।

    আজ দিনটা খুবই ভাল

                 আগে কেন আসেনি?

    ভাগ কোরো না, সবটাই নাও

                 সব খুশিটাই তোমার জন্য।

    মনের এই সুখানুভূতি

                   সত্যিই যে অনন্য।

    রোদ ঝলমলে আকাশে দেখ

                  বইছে বাতাস মৃদুমন্দ।

    ফুলগুলো সব খেলা করে

                   আজ যেন বসন্ত।

    সকাল পেরিয়ে দুপুর হʼল

                          বাড়ছে বেলা পলে পলে।

    এগিয় চলো আপন পথে

                     শান্তির স্পর্শ মনের আঁচলে।

  • || মনের শান্তি ||
    Poetry

    || মনের শান্তি ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Peace of Mind

    মানুষের জীবনে সুখ, দুঃখ আর আনন্দ

                      সবই আছে।

    এই নিয়েই আমরা থাকি

                     নানা কাজে।

    দুঃখের কবলে পড়ে যখন মন

                  ব্যতিব্যস্ত হয় জীবন।

    কিছু মানুষের বাড়ে কষ্ট

              কিছু সম্পর্কের টানাপোরেন।

    কষ্ট, যন্ত্রণা এসবের মধ্যে

             সে বিহ্বল হয়ে পড়ে।

    রাস্তা খোঁজে তখন

              নিজেকে মুক্ত করবে কি করে?

    শান্তি, শান্তি আর শান্তি

               মানুষ খোঁজ করে শান্তিকে।

    বিক্ষিপ্ত এই মনটাকে একটু আরাম দিতে

               ছাড়তে চায় সব কষ্টকে।

    শান্তির প্রথম ধাপ

                ক্ষমা করাতে।

    কিন্‌তু এটা করবো

               কার কার কাছে?

    প্রথমে ক্ষমা করতে হবে নিজেকে

      আমার শত্রুতা যাদের সাথে আছে।

    তারপর ক্ষমা করতে হবে

           সেই সব মানুষকে যারা শত্রুতা করেছিল।

    এর পর সব ঝামেলা মিটলো

                 সবাই শান্তি পেল।

    তাই পারস্পরিক শত্রুতা শেষে

                     সবার মুখে হাসি।

    মনের সব কষ্ট আর চাপ মুক্ত হয়ছে

                  সবাই তাই খুশি।

    স্বামী-স্ত্রীর সম্পর্কের মজবুত বন্ধনও

                 ওই ক্ষমা ম্যাজিক।

    পারস্পরিক ক্ষমাই জন্ম দেয়

             আ্যাডজাস্টমেন্টের টেকনিক।

    এই অটুট বন্ধনই

              ভালবাসার জন্ম দেয়।

    যা তাদের জীবন

              আলোয় আলোয় ভরে যায়।

  • || মানুষ ও গাছ ||
    Poetry

    || মানুষ ও গাছ ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Human being & Plant

    মানুষ বাঁচে গাছের সঙ্গে

                কে বাঁচায় কাকে?

    গাছ দেয় অক্সিজেন

         আমরা কার্বন ডাইঅক্সাইড দিই তাকে।

    কার্বন ডাইঅক্সাইড বিষ পরিবেশকে

       নির্মল করে গাছ সেই বিষ শুষে নিয়ে।

    তারপর সে তৈরী করে খাবার

                সূর্যের আলো দিয়ে।

    সেই গাছ বড় হয়ে

             ফুল দেয়, ফল দেয় মানুষকে।

    নিজের দেহটাকেও দিয় দেয় মানুষকে

              তার খাবার তৈরী করতে।

    মানুষ ফল খেয়ে

            তার থেকে বীজ বার করে।

    সেই বীজ আবার পোতা হষ মাটিতে

             নতুন গাছ ওঠে মাটি ফুঁড়ে।

    প্রাণ ফিরে পায় গাছ

              মানুষের হাত ধরে।

    এই বিবর্তন চলছে

                যুগ যুগ ধরে।