Poetry

In Poetry category will have various poems will on bengali or bangla. These are based on various issues on the mordern life. This category is only bengali poetry.

  • ।। গরম ।।
    Poetry

    ।। গরম ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Garam

    কি অসহ্য গরম

         টেম্পারেচার চল্লিশের ওপরে বেড়েছে।

    হাওয়াটাও তো এত গরম

                               গা যেন পুড়ছে।

    বাইরে বেরোনো দুঃষ্কর

                               নিউজে বলছে ঘরে থাকতে।

    সেটা সম্ভব কারো কারো পক্ষে

                                অন্যদের অফিসে হবে যেতে।

    ওয়ারেসের দরকার পড়ছে

                                      কারো কারো।

    না পেলে নুন-চিনি জল

                                     খেতে পারো।

    সূর্য্যদেবের তাপ

                        সত্যিই খুব বেশী।

    গা পোড়া রোদ্দুরে ভিটামিন ডি পেতে

                          কেউ হবে না রাজী।

    অন্যদিনে অনেকেই

                           ভালবাসে রোদ পোয়াতে।

    বাত এবং অন্যান্য রোগের প্রতিকারে

                    ভিটামিন ডির প্রয়োজন মেটাতে।

    এত গরম কেন

                         এ প্রশ্ন মনে আসেছে।

    বঙ্গোপোসাগরের জলীয় বাস্পের সঙ্গে

           পশ্চিমের ও উত্তর পশ্চিমের গরম হাওয়া মিশছে।

    এছাড়া সূর্য্যও বেশী গরম হচ্ছে

                                      নিউক্লিয়ার ফিউশন থেকে।

    এতে হাইড্রোজেন থেকে হচ্ছে হিলিয়াম

                         তাতে তাপ হচ্ছে তৈরী।

    ওকে, সায়েন্সের কচকচানি

                                    এবারে ছাড়ি।

    এত গাছ কেটে যদি হয় বাড়ী

                         পরিবেশ ঠান্ডা হবে কি করে?

    ইট কাঠ পাথরে

                           দিনে দিনে তাপ যাচ্ছে বেড়ে।

  • ।। টাইগার হিল ।।
    Poetry

    ।। টাইগার হিল ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Tiger Hill

    টাইগার হিল বললে

               সবাই এক ডাকেতেেই চেনে।

    অসাধারনণ সৌন্দর্য্য সে এক

                  একথা কে না জানে?

    দারজিলিং পৌঁছনোর দিন

                  রাস্তা থেকে দেখি।

    সূর্য্যাস্তের গোধুলি আভায়

                   চমকপ্রদ সেকি!

    একদিন পরে সকালবেলায়

                  টাইিগার হিলে যাই।

    দিনটা ছিল নভেম্বরের দু তারিখ

                   দু হাজার বাইশেই।

    আমাদের হোটেলটা ছিল

                  ম্যালের ওপরে।

    গাড়ী আসবে না ম্যাালর রাস্তায়

               গাাড়ী দাঁড়ালো ম্যালের মোড়ে।

    ভোর সাড়ে তিনটেয়

                                স্টার্ট করলো গাড়ী।

    রাস্তায় কি ভীষণ জ্যাম

                 কি যে আর করি।

    শামুকের গতিতে চলে গাড়ী

            পৌঁছোই ভোর পাঁচটায়।

    তথনও সূর্য্যদেবের দেখা নেই

                হননি উদয়।

    লাাল সূর্য্যদেব

             একটু পরেই দেখা দিলেন।

    ভাগ্যক্রমে সেদিন

        পরিস্কার আকাশে নেই মেঘ ভিলেন।

    একটু পরেই কান্চনজংঘার শৃঙ্গ

                           উদ্ভাসিত হʼল লাল আলোয়।

    ভোরের সেই ঠান্ডা পরিবেশে

                               সে দৃশ্য অসাধারন মোহময়।

    ক্রমে লাল আলো

                       ফিকে হতে হতে সাদা হয়েছে।

    দুধের মন সে রঙ

    বরফের ওপর পড়েছে।

    প্রতিফলনে সোনার মতো চকচক করছে

                           কান্চনজংঘার শৃঙ্গগুলো।

    অসাধারন সে ছবি,

                         একের পর এক ছবি তোলো।

    আশ মিটিয়ে ছবি তোলার পর

                         দেখি এক নেপালী মেয়ে কফি খাওয়াাচ্ছে।

    কফি খেলাম সবাাই  মিলে

                         তখন চোখ  বাারবার এ দৃশ্য  দেখছে।   

    ফেরার মধ্যে নেই

    তেমন কোন গল্প।

    গাড়ী পৌঁছোলো হোটলে

                   তখন ক্ষিদে পাচ্ছে অল্প অল্প।

  • ।। পজিটিভ মাইন্ড সেট ।।
    Hot Topics,  Poetry

    ।। পজিটিভ মাইন্ড সেট ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Positive mind set

    আরে বাংলা কবিতায়

                ইংরেজি কথা কেন?

    ভাবলাম, এটাই বোধহয় ঠিক

                 এটাই ঠিক যেন।

    আমরা কথা বলি

           ইংরাজি কথা মিশিয়ে মিশিয়ে।

    বাংরেজি এখন বাংলা কথা

               ইংরেজি চিবিয়ে চিবিয়ে।

    অঙ্ক নিয়ে পড়াশুনা আমার

                তাই পজিটিভ মানেটা জানি।

    যত গন্ডগোল নেগেটিভ আর জিরো নিয়ে

                       এ কথাটাও মানি।

    পরীক্ষার মার্কস, খেলার রেজাল্ট

                 পজিটিভ সংখা সবাই চায়।

    চিকিত্‌সায় কিছু টেস্ট পজিটিভ

                   সেটা মোটেই কাম্য নয়।

    পজিটিভ লেখা চাই

          চাই পজিটভ কথা বলা।

    পজিটিভ কাজ করা

          দিনে পজিটিভ নিয়ে চলা।

    ইমেল, মেসেজে ʼনাʼ কথাটি ছাড়া

            ʼনাʼ কথাটি ছাড়া কথা বলা।

    নেতি বাচক কাজ থেকে বিরত থেকে

                          ভাল কাজ করে চলা।

    ডিসিপ্লিন মেনে চলে

                        ।একই সময়ে করো একই কাজ।

    এতে কাজ হবে তাড়াতাড়ি

                    মনে হবে  মেসিনের মত চলছি আজ।

    শরীর চর্চা করতে হবে

                             নিয়ম করে প্রতিদিন।

    শরীরটা চাঙ্গা হলে

                             মনটাও হবে রঙ্গীন।

  • ।। চিন্তা কোরো না ।।
    Poetry

    ।। চিন্তা কোরো না ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chinta koro na

    চিন্তা কোরো না।

    মনের চিন্তা দূরে রাখ

          থাকো হাসি খুশি ফুরফুরে।

    মনটা যদি শান্ত থাকে

              শরীর হবে ঝরঝরে।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    ছেলের চাকরি, মেয়ের বিয়ে

              ঠিক সময়েই হবে।

    শান্ত মনে কাজ করে যাও

               সময়ে সব পাবে।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    ইউটিউবের সাবস্কাইবার

              বাড়লো না তো আজ।

    দুঃশ্চিন্তা ছেড়ে তুমি

               করতে বসো কাজ।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    নাতির পরীক্ষার ফল কেমন হবে।

              সেই চিন্তায় প্রাণ অতিষ্ট?

    দেখ নাতি কি করছে

                           মনে রেখ না কোনোও কষ্ট।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    গুরুদেবের প্রয়াণে মন এতই ভারাক্রান্ত

           তা বলে বৃন্দাবন যাওয়া বন্ধ কোরো না।

    সব মানুষই মরণশীল

                             মনে কষ্ট পেয় না।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    মন ভাল হলে, কাজ ভাল হয়

                         কাজ ভাল হলে মন।

    এদের দেখে মনে হয়

                             এরা যমজ বোন।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    সুস্হ থাকতে মন ভাল চাই

                    করতে হবে অনেক কাজ।

    সবটা দেখে মনে হবে

                    তুমি নিজেই মহারাজ।

    চিন্তা কোরো না।

  • ।। নাইট রাইডার্স বনাম গুজরাট খেলা ।।
    Poetry

    ।। নাইট রাইডার্স বনাম গুজরাট খেলা ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Knight Riders Vs Gujrat Match

    আজ ইডেনে গুজরাট ম্যাচ
           আগেরটাতে রিঙ্কু ম্যাজিক ছিল।

    এ ম্যাচটাও জিততে হবে

                    সবাই এটা বলো।

    কলকাতার নিজের মাঠে

                   আছে অনেক হিরো।

    নাম করি কার – রয়, নিতীশ, রিঙ্কু

         আর সবাই করবে গুজরাটকে জিরো।

    তিন স্পিনারের ঘূর্ণি বলে

         গুজরাট ব্যটাররা চোখে দেখবে অন্ধকার।

    কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায়

                ইডেন করবে চিত্কার।

    রাসেল মাসল খোলস ছেড়ে

                 বেড়িয়ে মারবে ছক্কার পর ছক্কা।

    বাকী কাজ নারিণ দেখাবে

                 গুজরাট হবে ফক্কা।

    শাহরূখ খান থাকলে মাঠে

                     ব্যাপারটা হবে বেস্ট।

    শুভমন গিলকে ʼপাঠানʼ নাচটা শিখিয়ে দিতে                   দেখিয়ে দিয় স্টেপ।

  • ।। স্বপ্ন ।।
    Poetry

    ।। স্বপ্ন ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Swapno

    স্বপ্ন দেখলে

            কেমন স্বপ্ন?

    সুখ স্বপ্ন,

          না দুঃস্বপ্ন?

    ঘুমের মধ্যে স্বপ্ন দেখি

                  কখনও জেগে জেগে।

    ডাক্তারবাবু বলে খাবার হজম না হʼলে

                                  পেটে বায়ু জমবে বেগে।

    কালকে দেখি, মামার, পিসির, মাসির বাড়ী

                             সব বাড়ীই আমার বাড়ীতে।

    রান্না করছে মা আমার

                                  ইয়া বড় হাঁড়িতে।

    স্বপ্নের গতি অনেক বেশী

                       আলোর বেগের থেকে।

    এক মিনিটে ভারত থেকে আমেরিকা

                  পৌঁছাই মেয়েকে দেখতে।

    ভোম্বলদার সেই থাপ্পর

                 ঘনার এখনও মনে আছে।

    স্বপ্নে দেখে ঘনা

    সবাই মিলে ভোম্বলদাকে পেটাচ্ছে।

    অনেকে বলেন, সকালবেলায় স্বপ্নটা

                     সত্যি হয় সব সময়েই।

    শূন্য পাওয়া হাবলু দেখে

                 অঙ্কে একশো পেয়ছে সহজেই।

    যাই বল ভাই, সকালবেলায়

                   ঘুম ভেঙ্গেওঠার আগে,

    সুখ স্বপ্ন দেখতে আমার

                    দারুন ভাল লাগে।