• বিশ্বকর্মা পুজো
    Poetry

    বিশ্বকর্মা পুজো

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    সতেরোই সেপ্টেমম্বর আজ

                              বিশ্বকর্মাদেবের জন্মদিন।

    ব্রহ্মদেবের পুত্র তিনি

                          সবাই মাতে তাঁর পুজোয় এদিন।

    ছেলে, বুড়ো সবাই ওরায়

                           নানান রঙের ঘুড়ি।

    আকাশে তাদের ছুটোচুটি

                          চলে কাটার মারামরি।

    দাদু কাটে নাতির ঘুড়ি

                           কাটতে পেরে হাসি।

    ছোট্ট নাতির চোখে জল দেখে

                           দাদু হয় অপরাধী।

    কলকারখানা বন্ধ যে আজ

                          সবাই করছে বিশ্বকর্মা পুজো।

    পুজোর পরে সবাই ব্যস্ত

                      বিভিন্ন মজা আর চলছে পেট পুজো।

    বিশ্বকর্মাদেবকে সবাই পছন্দ করে

                   তাই দেব-মানুষ সবাই মাতে এ দিন।

    তাঁর অতুলনীয় শিল্পকর্মে সবাই মুগ্ধ

                     পালন করে তাঁর জন্মদিন।

    শ্রীকৃষ্ণের নিরাপত্তার কারনে নতুন রাজধানী

                   তৈরী করেন দ্বারকায় যার চরিদিকে জল।

    মহাভারতে বিতারিত পান্ডবদের জন্য

                  জঙ্গল কেটে সৃষ্টি করেন ইন্দ্রপ্রস্থে রাজমঙল।

    পুরীর জগন্নাথদেবের মুর্তি

                               তাঁরই শিল্প কর্ম।

    কুবেরের ধন সুরক্ষায় বাড়ীটি

                               ওনারই নির্মাণ কর্ম।

    সব কারিগরি বিদ্যায় লাগে

                        বিশ্বকর্মার দয়ার হাত।

    তাই যন্ত্রের দেব বিশ্বকর্মার পুজোতে

                         সবাই পায় তার আশীর্বাদ।

  • || মেয়েদের সন্মান করা ||
    Poetry

    || মেয়েদের সন্মান করা ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Meyeder Sanman Kora

    বিভিন্ন ঘটনা ঘটে এথানে সেখানে

           যেখানে হয় মেয়েদের অসন্মান।

    সেইসব মেয়েরা কারও বোন,

           কারো বা মা আবার কারোর স্ত্রীর স্থান।

    মায়ের পুজো করি আমরা,

         মা দূর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতীর।

    তাই কোনও মায়ের হেনস্থা হয় যখন

            মনের ক্ষত হয় গভীর।

    ভিখিরি মাকে দূরে ফেলে দিয়ে

           দূর্গা মাকে বসাই সিংহাসনে।

    মা দূর্গা চান কি এটা,

           এ ভাবনা হবে সবার মনে।

  • ।। গোপালদাদার কথা বলা ।।
    Poetry

    ।। গোপালদাদার কথা বলা ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Gopaldadar Katha Bola

    আমার গোপাল, মাটির গোপাল

                      রঙটা আবার চটা।

    হʼতো যদি সোনার গোপাল

                     দেখতে কেমন ছʼটা।

    আরে সোনার মূর্তি নয়তো এটা

                     সোনার মতো দেখতে।

    সোনার গোপাল হলে তুমি

                     কখা বলছে শুনতে।

    সোনার গোপাল, রূপোর গোপাল

                      তামার গোপাল হতেই পারে।

    মনের মাঝে যে মুখ দেখ

                      তাতেই যেন মন ভরে।

    ডাকো তুমি মনের গোপাল

                      মনের মধ্যে দেখতে পাবে।

    নাড়ুর প্রসাদ না থাকলেও

                      মনের প্রসাদেই তৃপ্ত হবে।

    কথা বলা গোপাল চাও তো

                      তাঁর সঙ্গে কথা বলো।

    সব সময়ে দিনের মাঝে

               ভাল কাজ করে চলো।

    ভাল করো নিজের তুমি

                   ভাল করো পরের।

    এমন কিছু করো না

                   যা পরের হয় দুঃখের।

    দেখবে তুমি চটা গোপালও

                   কেমন কথা শুনছে।

    যা ভাবছ তাই হচ্ছে

                   গোপালজী কথা বলছে।